কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ করছে সিটি করপোরেশন

সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাচনী প্রচারণাসামগ্রী অপসারণ করা হচ্ছে। ছবি : কালবেলা
সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাচনী প্রচারণাসামগ্রী অপসারণ করা হচ্ছে। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শেষ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় পোস্টার ব্যানার ও অন্যান্য প্রচারণাসামগ্রী অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। রোববার (৭ জানুয়ারি) রাত থেকেই ডিএনসিসির আওতাধীন প্রতিটি অঞ্চলে পোস্টার ব্যানার অপসারণ শুরু করে সংস্থাটি। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে এ কাজে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে ডিএনসিসির আওতাধীন এলাকার সকল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের পরিবেশ রক্ষা করা জন্য ডিএনসিসির বর্জ্য বিভাগকে নির্দেশ দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, পাঁচ বছর পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এবার ভোট হয়েছে। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের প্রচারণায় পোস্টার ব্যানার ব্যাবহার করেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যে সব পোস্টার ব্যানার অপসারণ করার জন্য। সেই সঙ্গে বিভিন্ন দলের নেতা কর্মীসহ নগরবাসীকে অনুরোধ করছি নির্বাচন শেষ, আর যত্রতত্র পোস্টার ব্যানার লাগাবেন না। আমরা এই শহরকে নোংরা দেখতে চাই না। আমরা দৃশ্য দূষণ চাই না।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা চিত্রকর্মের মাধ্যমে পিলারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগানোর জন্য পরীক্ষামূলকভাবে বেশ কিছু বোর্ডও বসানো হয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। ঢাকার সব উড়াল সড়কের পিলারগুলো চিত্রকর্মের মাধ্যমে নান্দনিকভাবে সাজিয়ে তোলা হবে।’

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী কালবেলাকে বলেন, ‘সোমবার সন্ধ্যা থেকে আমরা নির্বাচনী পোস্টার-ব্যানারসহ নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত সংশ্লিষ্ট সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করেছি। সারা রাত এ কাজ চলবে। সোমবারের মধ্যে এ কাজ সম্পন্ন করা সম্ভব না হলে ধারাবাহিকভাবে মঙ্গলবার রাতেও এ কাজ পুনরায় শুরু করা হবে।’

তিনি বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন-পূর্ববর্তী অবয়বে আমরা ঢাকা শহরকে ফিরিয়ে আনতে চাই। এ কর্মযজ্ঞ বাস্তবায়নে সম্মানিত প্রার্থীগণকে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানাই। এ ছাড়াও নগরীর সৌন্দর্য রক্ষার্থে নতুন করে কোনো ধরনের পোস্টার-ব্যানার-ফেস্টুন না লাগানোর জন্য নগবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X