কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ
আয়ানের মৃত্যু 

অভিযুক্তদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীতে মানববন্ধন করেছে ‘স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন’। ছবি : কালবেলা
রাজধানীতে মানববন্ধন করেছে ‘স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন’। ছবি : কালবেলা

আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর বাড্ডার সাঁতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে ইউনাইটেড হাসপাতাল ঘেরাও কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষে এ ঘোষণা দেন সমন্বয়ক নাজমুল হাসান।

তিনি বলেন, আয়ানের এই অপমৃত্যুর মাধ্যমে আমাদের চিকিৎসা ব্যবস্থার দৈন্যতা প্রকাশ পেয়েছে। আয়ানের জায়গায় আজকে আমি, আপনি, আমাদের পরিবারের যে কেউ থাকতে পারত। দেশের এই দৈন্য চিকিৎসার বিরুদ্ধে তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে।

নাজমুল হাসান বলেন, ভুল চিকিৎসার জন্য ইডেন কলেজের আমাদের এক বোন ও তার বাচ্চার গতবছর সেন্ট্রাল হাসপাতালে মৃত্যু হয়। সে ঘটনার কাঙ্ক্ষিত কোনো বিচার আমরা পাইনি।

মানববন্ধনে শিশু আয়ানের চাচা মো. মানিক বলেন, আয়ানকে হারিয়ে আমাদের বুক যেভাবে খালি হয়েছে আর কারও যেন না হয়। আমরা ধারণা করেছিলাম আয়ানের মৃত্যু আরও আগেই হয়েছে কিন্তু তারা সেটা প্রকাশ করেনি। ৭ জানুয়ারি নির্বাচনের দিন তারা সেটা প্রকাশ করে যাতে ঘটনা ধামাচাপা যায়। এরপর তারা আমাদের ৬ লাখ টাকার বিল ধরিয়ে দেয়।

জানা যায়, গত ৩১ ডিসেম্বর সকালে বাড্ডার মাদানী এভিনিউ এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আয়ানকে খৎনা করাতে নিয়ে যায় তার পরিবার। ওইদিনই সকালে ডাক্তারদের পরামর্শে আয়ানকে অ্যানেসথিসিয়া দিয়ে খৎনা করা হয়। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আয়ানের জ্ঞান না ফেরায় তার বাবা জোর করে অপারেশন রুমে ঢুকে দেখেন আয়ানকে সিপিআর (কৃত্তিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) দেওয়া হচ্ছে। আর বুকের দুই পাশে দুইটা ছিদ্র করা এবং বুকের ভেতরে পাইপ ঢুকানো। এরপর আয়ানের অবস্থা আরও গুরুতর হয়। তাৎক্ষণিক ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের গাড়িতে করেই গুলশান-২ এ ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) রাত ১১ টা ৫০ মিনিটে রাজধানীর গুলশান-২ এ ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান। এরপর রাজধানীর শেরে বাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দাফন করা হয় পাঁচ বছরের আয়নকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে প্রকাশ্যেই সরকারি মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X