কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ৩০০ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকার নিম্ন আয়ের পরিবারের বিদ্যালয়গামী ৩০০ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস।

রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রকল্প এলাকাগুলোতে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, পুষ্টিকর খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় মিরপুরেও ৩০০ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন, থানা শিক্ষা অফিসার ফারজানা শারমিন এবং গুড নেইবারস বাংলাদেশের পূর্বাঞ্চল প্রধান রিমো রনি হালদার। সভাপতিত্ব করেন গুড নেইবারস মিরপুর প্রকল্পের ব্যবস্থাপক তৌহিদা তাবাচ্ছুম। অনুষ্ঠানে বক্তারা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে মো. ফরহাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই, তাই অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে যেন শিশু সুস্থ ও সৃজনশীল হয়ে বেড়ে উঠতে পারে।

প্রসঙ্গত, বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দীর্ঘদিন যাবত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে। নিয়মিত বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সংস্থাটি বিভিন্ন বিশেষ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী ও পাঠে অধিক উৎসাহী করার জন্য কাজ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X