কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

বক্তব্য দেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
বক্তব্য দেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা-৯-এর উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমার মূল লক্ষ্য।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানা ৭৫ নম্বর ওয়ার্ড নাকদার পারে নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি এলাকার সন্তান হিসেবে এবং আপনাদের ঘরের ছেলে হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই এলাকার প্রতিটি অলিগলিতে আমি বিচরণ করেছি। অনেকের সঙ্গে রাজনৈতিক, অনেকের সঙ্গে ব্যক্তিগত এবং অনেকের সঙ্গে সামাজিক সম্পর্ক রয়েছে। সেই ভালোবাসার দাবি নিয়েই আপনাদের সামনে এসেছি।

প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। দলমত নির্বিশেষে যারা এই এলাকার জন্য কল্যাণকর, যারা দেশের কল্যাণ চায় এবং ঢাকা-৯-এর উন্নয়ন চায়, তাদের সবাইকে নিয়ে কাজ করব।

তিনি বলেন, আমি ৩৮ বছর রাজনীতি করছি। আপনারা জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। যদি হয়ে থাকে, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু যদি না হয়ে থাকে, তাহলে আপনাদের ঘরের সন্তান হিসেবে ভোট দাবি করতে পারি।

দলের ভেতরে শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, আমার দলের কোনো নেতাকর্মী খারাপ কাজ করলে দল তাকে ছাড় দেবে না। স্বল্পমেয়াদে কেউ সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে খারাপ কাজের ভবিষ্যৎ নেই। আমার দলের কেউ যদি অন্যায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দল। এবং এই এলাকার কেউ যদি আপনাদের ডিস্টার্ব করে তার ব্যবস্থা আমি করব।

নিজের ওপর নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমি ৮৬ দিন ডিবির রিমান্ডে ছিলাম, শতাধিক মামলা ছিল, সাতবার কারাগারে গিয়েছি। তার পরও বলছি আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

ঢাকা-৯ আসনের সমস্যা তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় রাস্তা নেই, ব্রিজ নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, গ্যাস নেই, পানি নেই, জলাবদ্ধতা রয়েছে। আমরা কি সিটি করপোরেশনের নাগরিক নই? আমাদের কি এসব পাওয়ার অধিকার নেই? আমাকে যদি কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের জন্য কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X