চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বক্তৃতা শুরু করেছেন। মঞ্চে বক্তৃতা করতে উঠেই তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আসসালামু আলাইকুম। অনরা ক্যান আছেন?’ (আপনারা কেমন আছেন)। এ সময় নেতাকর্মীরা ‘ভালা আছি (ভালো আছি)’ বলে উত্তর দেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় চট্টগ্রামের ভাষায় নেতাকর্মীদের স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন।

তিনি আরও বলেন, এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।

এর আগে দুপুর ১২টা ২১ মিনিটে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী মহাসমাবেশস্থলে তারেক রহমানের গাড়ি প্রবেশ করে। কঠোর নিরাপত্তার মধ্যে তারেক রহমান মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। হাস্যোজ্জ্বল বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনী প্রচার দ্বিতীয় পর্ব; গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X