কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাত পৌনে ১০টার দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত
রাত পৌনে ১০টার দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেখানে আরও ১১টি ইউনিট যোগ দিয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪ জন আহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সাততলা ভবনের দ্বিতীয় তলায় প্রথম আগুন দেখা যায়। পরে তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনের প্রতিটি ফ্লোরেই রেস্টুরেন্ট রয়েছে। আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে বেশ কিছু মানুষ আটকে পড়ে। তাদের মধ্যে অন্তত দুজনকে নামিয়ে আনতে দেখা গেছে।

ভেতরে কেউ আটকে আছে কিনা তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে, ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যারা আটকে আছে তাদের উদ্ধারের চেষ্টা চরছে।

মারুফ নামে একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, এই সময়ে রেস্টুরেন্টগুলোতে অনেক কাস্টমার থাকে। কতজন আটকা পড়েছে, তা বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X