কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:৩১ এএম
অনলাইন সংস্করণ

বেইলি রোডে আগুন, আটকে পড়াদের বাঁচার আকুতি

উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন ওই ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ছে। ভেতরে আটকে পড়া ব্যক্তিরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভবনের লেভেল-৬ এ ফকো রেস্টুরেন্টের অবস্থান। প্রতিষ্ঠানটির কর্মচারী মিরাজ রাত ১১টার দিকে কালবেলাকে বলেন, আগুন নিচে লাগলেও আমাদের এখান পর্যন্ত খুব দ্রুত চলে আসে। আমরা ১৫-১৬ জন স্টাফ ও বেশ কয়েকজন গেস্ট ছিলাম। আগুন উপরে চলে আসার পর আমরা ছাদে চলে যাই। সেখান থেকে পাইপ বেয়ে নিচে নামি। অনেকে আটকে আছে।

এ সময় ৭ম তলায় নারীসহ অন্তত ৬ জনকে মোবাইলের লাইট জ্বেলে ফায়ার সার্ভিস সদস্যদের ডাকতে দেখা গেছে। তাদেরকে একে একে নামিয়ে আনছে ফায়ার সার্ভিস।

এর আগে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে সেখানে আরও ১১টি ইউনিট যোগ দিয়েছে। এখন পর্যন্ত আমরা ১৫ জনকে জীবিত উদ্ধার করেছি।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X