বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১১:৪০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

হেঁটে দলে দলে ঢাকায় ঢুকছেন বিএনপি নেতাকর্মীরা

রাজধানী গাবতলীতে হেঁটে হেঁটে ঢাকায় ঢুকছে মানুষ। ছবি : কালবেলা
রাজধানী গাবতলীতে হেঁটে হেঁটে ঢাকায় ঢুকছে মানুষ। ছবি : কালবেলা

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গাবতলীর প্রবেশমুখে হাজার হাজার মানুষ হেঁটে ঢাকায় প্রবেশ করছেন। এর মধ্যে নয়াপল্টনে বিএনপি সমাবেশে যোগ দিতে যাবেন এমন নেতাকর্মীই বেশি।

জানা যায়, আমিনবাজার ব্রিজের আগে একাধিক জায়গায় পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করছে। এ সময় অনেক গাড়ি ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। যে কারণে যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটে ঢাকায় প্রবেশ করছে।

আমিনবাজার ব্রিজের ওপর মো. শহীদুল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, পুলিশ গাড়ি ঢুকতে দিচ্ছে না ঢাকায়, তাই হেঁটেই যাচ্ছি। কোনো ঘোষণা ছাড়া গাড়ি ঢুকতে না দেওয়ায় বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছে।

সিদ্দিক নামের এক ব্যক্তি অভিযোগ করেন, আমরা মানিকগঞ্জ থেকে এসেছি বিএনপির সমাবেশে যাব। কিন্তু মানিকগঞ্জের কথা শুনলেই পুলিশ বাস থেকে নামিয়ে দিচ্ছে। হেঁটে এ পর্যন্ত এসেছি।

শাহজালাল নামের আরেক ব্যক্তি অভিযোগ করে বলেন, টাঙ্গাইল থেকে এসেছি আমরা। পুলিশ গাড়ি আটকে দিছে। কিন্তু লাভ নেই, হেঁটেই সমাবেশে যাব।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, সমাবেশ ঘিরে যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি না হয় এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X