শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:০১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজউকের অভিযান

খিলগাঁওয়ে চার রেস্তোরাঁকে সাত লাখ টাকা জরিমানা

বুধবার রাজধানীর খিলগাঁও এলাকায় রাজউক অভিযান চালায় কয়েকটি রেস্টুরেন্টে। ছবি : কালবেলা
বুধবার রাজধানীর খিলগাঁও এলাকায় রাজউক অভিযান চালায় কয়েকটি রেস্টুরেন্টে। ছবি : কালবেলা

রাজধানীর খিলগাঁও এলাকায় চারটি রেস্তোরাঁকে সাত লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

অগ্নিঝুঁকি ও ভবন ব্যবহারের প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় বুধবার (৬ মার্চ) অভিযান চালিয়ে বেশ কয়েকটি রেস্তোরাঁ মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে ডমিনোস পিৎজাকে দুই লাখ টাকা, কেএফসিকে দুই লাখ, সিক্রেট রেসিপিকে দুই লাখ ও চায়না ল্যান্ড রেস্টুরেন্ট নামের রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। খিলগাঁওয়ের ২৫/বি ঠিকানায় ১৪ তলা ভবনের নিচের চারতলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রেস্তোরাঁ ভাড়া দিয়েছেন ভবনের মালিক। এই ভবনেই ডমিনোস পিৎজা, কেএফসি ও সিক্রেট রেসিপি, ক্রিমসন কাপ ও আল-কাদেরিয়া পার্টি সেন্টার রয়েছে।

অভিযানের সময় ক্রিমসন কাপ ও আল-কাদেরিয়া পার্টি সেন্টার বন্ধ পাওয়া গেছে। এ ভবনের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ভবনের পাশে চায়না ল্যান্ড রেস্টুরেন্ট নামের আরেকটি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের লাইসেন্স দেখাতে পারেনি।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, খিলগাঁও পল্লীসংসদ এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কয়েকটি বহুতল ভবনে রাজউকের নির্দেশ না মেনে রেস্তোরাঁ তৈরি এবং ফায়ার সেফটির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। চারটি রেস্তোরাঁ থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, রাজউক পরিবেশের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের এর এক্সিস্ট পয়েন্টগুলো ঠিক আছে কিনা এইসব বিষয়গুলো আমরা দেখছি। এছাড়াও দেখা হচ্ছে ভবন বাণিজ্যিক না আবাসিক সেসব বিষয়সহ রেস্টুরেন্ট চালানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সনদ আছে কিনা।

ভবনের মালিকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সদুত্তর দেননি।

রেস্তোরাঁ মালিকরা বলেন, আমাদের এই এলাকার কয়েকদিন আগে এই রাস্তাটি কমার্শিয়াল হিসেবে ঘোষণা করেছে। কমার্শিয়াল ব্যবসা করার জন্য যা যা নিয়ম কানুন আছে আমরা সবকিছুই মানতে বাধ্য। তবে সে ক্ষেত্রে আমাদেরকে সময় দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X