কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

এবার রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পাই। জানতে পারি বনানী ৪ নম্বর রোডের এফ ব্লকে নির্মাণাধীন একটি ভবনে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও সংবাদও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তালিকা অনুযায়ী রাজধানী ঢাকাজুড়ে আছে এমন ২ হাজার ৫১২টি ভবন। অনেকটা ‘অগ্নিবোমা’ হয়ে থাকা এসব ভবনে চলছে নানামুখী কার্যক্রম। এর মধ্যে ১ হাজার ৪৮টি ভবনে রয়েছে মার্কেট ও শপিংমল। অন্যগুলো হাসপাতাল, আবাসিক হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান ও মিডিয়া হাউস।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, এসব ভবনে আগুন লাগলে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ, পুরান ঢাকার নিমতলী কিংবা চুড়িহাট্টার মতো ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X