কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

পাটুয়াটুলি ঘি পট্টি এলাকায় প্রিন্টিং প্রেসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত
পাটুয়াটুলি ঘি পট্টি এলাকায় প্রিন্টিং প্রেসে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টি এলাকায় লাগা প্রিন্টিং প্রেসের (ছাপাখানা) আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

এর আগে শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৮ মিনিটের দিকে পুরান ঢাকার ওই ছাপাখানায় আগুনের খবর পায় তারা। পরে ৯টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X