কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরাই এক দিন দেশের নেতৃত্ব দিবে : সাঈদ খোকন

মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনসহ অতিথিরা। ছবি : কালবেলা
মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনসহ অতিথিরা। ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘শিক্ষার্থীরাই এক সময় এই দেশকে নেতৃত্ব দিবে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। তাদের হাত ধরেই বঙ্গবন্ধুকন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

শনিবার (২৩মার্চ) দুপুরে গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘শতবর্ষী মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত। এই প্রতিষ্ঠানটি প্রায় একশ বছর জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এখানে অনেক গুণীজন পড়াশোনা করেছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নারী শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও এই প্রতিষ্ঠানটি জাতি গঠনে ভূমিকা রাখবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা এই দেশকে নেতৃত্ব দিবে। এখান থেকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। আমার পুরান ঢাকার মেয়েরা লেখাপড়া করে বাবা-মা এবং পুরান ঢাকার মুখ উজ্জ্বল করবে। তোমাদের হাত ধরেই বঙ্গবন্ধুকন্যার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।’

এ সংসদ সদস্য বলেন, ‘আমি মেয়রের দায়িত্ব পালনকালে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। এখানে কমিউনিটি সেন্টার করেছি। জল সবুজে ঢাকা প্রকল্পের মাধ্যমে খেলার মাঠ আধুনিকায়ন করেছি, যাতে নারী-শিশু এবং এলাকার মানুষেরা হাঁটাচলা করতে পারে এবং খেলাধুলা করতে পারে।’

সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা ঢাকার মেয়রের দায়িত্ব পালনকালে এই এলাকার উন্নয়নে কাজ করেছেন। আমার মরহুম নানা ঢাকা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। আমাদের পরিবার প্রায় একশ বছর পুরান ঢাকার মানুষের সেবা করে আসছেন। এই এলাকার সার্বিক উন্নয়নে বিগত দিনের মতো আগামীতেও আমাকে আপনারা পাশে পাবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহা, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শহীদুল্লাহ মেনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. আইয়ুব আলী খান, ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাপোলোসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X