কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কদরের নামাজ পড়তে গিয়ে মারা গেলেন হাসান  

নির্মাণাধীন এক ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মারা যান হাসান।  ছবি : সংগৃহীত
নির্মাণাধীন এক ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মারা যান হাসান।  ছবি : সংগৃহীত

পবিত্র কদরের রাতে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন মোহাম্মদ হাসান। পরিবারকে বলে গিয়েছিলেন আসছি কিছুক্ষণ পরই। কিন্তু তিনি আর ফিরলেন না। নির্মাণাধীন এক ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মারা যান হাসান।

শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে সাত মসজিদ এলাকায় ভাড়া থাকে।

নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে ওই ব্যক্তি নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদপুর মসজিদ হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়েছি। তারা ঢাকা মেডিক্যালের পথে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত হাসানের পরিবারের সদস্যরা জানান, বায়োফার্মা লিমিটেড কর্পোরেট হেড অফিসের সাপ্লাই চেইন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। পরিবারে তার স্ত্রী ও ছোট ২ ছেলে ১ মেয়ের বাবা ছিলেন হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X