কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভাষানটেকে সড়ক থেকে উচ্ছেদ হলো রিকশা গ্যারেজ

ভাষানটেক এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা রিকশা গ্যারেজ উচ্ছেদ করেছে পুলিশ। ছবি : কালবেলা
ভাষানটেক এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা রিকশা গ্যারেজ উচ্ছেদ করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর ভাষানটেক এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা অন্তত ৭টি রিকশা গ্যারেজ উচ্ছেদ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাষানটেক বাজার থেকে শুরু করে মিরপুর ১৪ নম্বর মোড় পর্যন্ত এই অভিযান চলে।

পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় পাকা রাস্তার ওপর অবৈধ রিকশা গ্যারেজ গড়ে তোলা হয়েছিল। ব্যস্ত এই এলাকায় সড়কের ওপর রাত-দিন কয়েক হাজার রিকশা-ভ্যান রাখার কারণে যানজট লেগে থাকত। এতে যানজটের সৃষ্টি হয়ে স্থানীয় মানুষ ভোগান্তিতে পড়তেন।

ভাষানটেক থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, পাকা সড়কের ওপর সরকারি জায়গায় রিকশা গ্যারেজ গড়ে উঠেছিল। এতে ফুটপাত ও রাস্তার জায়গা দখল হয়ে মানুষের ভোগান্তি হচ্ছিল। স্থানীয় লোকজন এসব অবৈধ স্থাপনা অপসারণের দাবি করে আসছিলেন। এ জন্য আজ ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের সহায়তায় গ্যারেজগুলো উচ্ছেদ করা হয়েছে।

ওসি বলেন, গ্যারেজগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মালিকরা তাদের রিকশা-ভ্যান সরিয়ে নিয়েছেন। কিছু রিকশা ডাম্পিং করা হয়েছে। এখন ওই এলাকায় যান চলাচল ও মানুষের চলাচলে আর প্রতিবন্ধকতা হবে না।

স্থানীয়রা জানান, সড়কের ওপর রিকশা গ্যারেজ গড়ে ওঠায় ওই এলাকায় মাদকসেবীদের আখড়া হয়ে উঠছিল। গোটা এলাকার পরিবেশও নষ্ট হচ্ছিল। তবে এই গ্যারেজগুলো উচ্ছেদ করায় এখন এলাকার পরিবেশ ভালো থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X