কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৭:০৬ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অতিরিক্ত গরমে আনসার সদস্যের মৃত্যু

ঢামেক মর্গ। ছবি : সংগৃহীত
ঢামেক মর্গ। ছবি : সংগৃহীত

অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে রাজধানীর নিউমার্কেট এলাকায় আবু তালেব (৫০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশে তিনি স্বজনদের জন্য কেনাকাটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

আজ বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু তালেব আনসারের প্ল্যাটুন কমান্ডার। শাহবাগ থানার অধীনস্থ এই আনসার কর্মকর্তা নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বেলাল নামে এক দোকান কর্মচারী জানান, বেলা সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তা দিয়ে তিনি যাওয়ার সময় দেখেন, রাস্তায় পড়ে আছেন ওই ব্যক্তি। আর তাকে ঘিরে আছেন অনেক লোকজন এবং মাথায় পানি ঢালা হচ্ছে। তখন তিনি ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন বলে ধারণা এই পথচারীর।

খবর পেয়ে হাসপাতালে আসেন আবু তালেবের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি মৃতের পরিচয় শনাক্ত করেন এবং জানান, আবু তালেব নিউমার্কেট এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা উপজেলার চরপাড়া গ্রামে। এক ছেলে ও মেয়ের জনক তিনি। স্ত্রী ও সন্তান গ্রামে থাকেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তার কিছুই জানেন না তিনি।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্ল্যাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, হয়তো অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে এই বিষয়ে চিকিৎসকরা বলতে পারবেন। তবে তার আজকে ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X