কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

'বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪' পেলেন তালাশের নাজমুল সাঈদ

মেয়র শেখ ফজলে নূর তাপসের হাত থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন নাজমুল সাঈদ। ছবি : সংগৃহীত
মেয়র শেখ ফজলে নূর তাপসের হাত থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন নাজমুল সাঈদ। ছবি : সংগৃহীত

বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। টেলিভিশন ক্যাটাগরিতে তিনি সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হন। 'ফ্ল্যাটের আশায় নিঃস্ব তারা' শিরোনামে প্রকাশিত অনুসন্ধানটির জন্য এই স্বীকৃতি পান তিনি।

বুধবার (২২ মে) বিকেলে ঢাকাস্থ সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও 'বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪' এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাজমুল সাঈদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

নাজমুল সাইদ স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা শুরু করলেও ঢাকায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশন ও বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় খুব সুনামের সঙ্গে কাজ করছেন এই সাংবাদিক।

কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ প্রথম আলো মাদক বিরোধী পুরস্কার-২০১৮, আহছানীয়া মিশন মাদক বিরোধী পুরস্কার-২০২০, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩ , ক্র্যাব বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। নাজমুল সাঈদ এ বছর মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে সেরা ৫ এ ছিলেন। এ ছাড়াও সাংবাদিকতার জন্য বিভিন্ন সম্মাননা পেয়েছেন এই সাংবাদিক।

এদিকে, বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ জিতেছেন নিউ এইজ এর রাশেদ আহমেদ, বণিক বার্তার আল ফাতাহ মামুন, সমকালের অমিতোষ পাল ও লতিফুল ইসলাম, সারাবাংলা ডট নেট এর রাজনীন ফারজানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১০

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১১

সবার আগে নকআউটে কারা

১২

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৩

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৪

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৫

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৬

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৭

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৮

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৯

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

২০
X