কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে রাজধানীতে রিকশা মিছিল 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা শ্রমিকরা। ছবি : কালবেলা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা শ্রমিকরা। ছবি : কালবেলা

ঘুষ, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা শ্রমিকরা।

শুক্রবার (২৪ মে) বিকেলে আরামবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইলের দিকে যেতে চাইলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আটকে দেয় পুলিশ। সাধারণ শ্রমজীবী মানুষের ব্যানারে এই মিছিল হয়।

এ সময় রিকশা শ্রমিকরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান তারা।

এদিন, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করারও দাবি জানায় গণতন্ত্রী পার্টি। শুক্রবার (২৪ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানান কেন্দ্রীয় নেতারা।

নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে সিন্ডিকেট ভাঙতে হবে। ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং কাঁচা চামড়ার মূল্য নিশ্চিত করতে হবে। আসন্ন বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X