কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিল থেকে উদ্ধার নিহত যুবকের পরিচয় মিলেছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা নিহত যুবকের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম শাহজালাল আহমেদ। তিনি ‘শাহজালাল টেইলার্সের’ মালিক।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, শাহজালাল আহমেদের বাসা মেরুল বাড্ডার বৈঠাখালি এলাকায়। তার টেইলার্সটি বাড্ডা ঝিলপাড় আনন্দ নগর এলাকায়।

তবে কীভাবে তিনি খুন হলেন এ বিষয়টি কিছুই জানাননি হাতিরঝিল থানার ওসি।

আরও পড়ুন: হাতিরঝিলে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তখন ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেছিলেন, হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে। মরদেহটি দেখে বোঝা যাচ্ছে, দুই দিন আগে থেকেই পানিতে ছিল।

উদ্ধারকারী কর্মকর্তা এসআই মুকুল রঞ্জন বলেছিলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে নেওয়া হয়েছে। নিহতের পরনে ছিল ফুল হাতা শার্ট ও জিন্সের প্যান্ট।

পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

১১

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১২

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১৩

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১৪

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

১৫

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১৬

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

১৭

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

১৮

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

১৯

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

২০
X