কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:২১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘থার্ড আই : উইটনেসিং আওয়ার টাইম’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু

রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে চিত্রপ্রদর্শনী। ছবি : কালবেলা
রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে চিত্রপ্রদর্শনী। ছবি : কালবেলা

বাংলাদেশ জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)-এর উদ্যোগে 'থার্ড আই : উইটনেসিং আওয়ার টাইম' শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

রাজনৈতিক সংঘর্ষে নিহত বগুড়ার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন নাহার খাতুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তার বড় ছেলে ও ছোট দুই মেয়েও সঙ্গে উপস্থিত ছিল।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সবসময় দেশের ভালোর জন্য কাজ করবেন। আপনাদের কলম যেন সবসময় সচল থাকে। কারণ, ৬-৭ বছর হয়ে গেল, আমি এখনো স্বামী হত্যার বিচার পাইনি। এই বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠানে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, সংবাদকর্মীদের ওপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ চলছে। সংবাদকর্মীদের হত্যার ঘটনা ঘটছে। এগুলো অনাকাঙ্ক্ষিত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজেআইএমের আহ্বায়ক ও রয়টার্সের ভিডিও জার্নালিস্ট স্যাম জাহান বলেন, এই আয়োজন সহজ কাজ ছিল না। যারা আয়োজনের পেছনে শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ শফিকুল আলম, রয়টার্সের ফটো জার্নালিস্ট পনির হোসাইন, আলজাজিরার বাংলাদেশ প্রতিনিধি ফয়সাল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য গার্ডিয়ানের সাংবাদিক রেদওয়ান আহমেদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X