কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৪:১৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার গৃহহীন-ভূমিহীনমুক্ত হচ্ছে ঢাকা জেলা

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : কালবেলা

সারা দেশে মানুষকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার অংশ হিসেবে আগামী ১১ জুন ঢাকা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

রোববার (৯ জুন) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা প্রশাসক আনিসুর রহমান।

জানা গেছে, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে সারা দেশে ৫ম পর্যায়ের (২য় ধাপ)-সহ পুরাতন জরাজীর্ণ আশ্রয়ণের স্থলে একক গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ ১ম পর্যায়ে ঢাকা জেলায় ১০৪৯টি, ২য় পর্যায়ে ২৫৫টি, ৩য় পর্যায়ে ৩৭০টি, ৪র্থ পর্যায়ে ৫৭০টি এবং ৫ম পর্যায়ে ২০টি সর্বমোট ২ হাজার ২৬৪টি গৃহহীন পরিবারের অনুকূলে জমি ও গৃহ বরাদ্দ করা হয়। যা ইতোমধ্যে উপকারভোগীদের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলায় ইতোপূর্বে নির্মিত পুরাতন জরাজীর্ণ আশ্রয়ণের স্থলে একক গৃহ নির্মাণের নিমিত্ত ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচর আশ্রয়ণ প্রকল্পের ১০০টি, সাভার উপজেলার কুমারখোদা আশ্রয়ণ প্রকল্পের ২০০টি এবং ধামরাই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পের ১০৬টি, টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ও গাবরপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারের অনুকূলে একক গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

ঘরের নির্মাণ কাজের গুণগতমান বজায় রাখার জন্য সকল দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা নিয়মিত প্রকল্প পরিদর্শন করা হয়েছে যা বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য সবার সার্বিক তৎপরতায় এবং সহযোগিতায় নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের ঘর যথাসময়ে ভূমিহীন ও গৃহহীন মানুষের নিকট হস্তান্তর করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, সাভার ও কেরানীগঞ্জ উপজেলায় কোনো ভূমিহীন পরিবার না পাওয়ায় ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ধামরাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পে প্রেরণ করা হয়েছে। ওই প্রস্তাবনা অনুযায়ী শিগগিরই ধামরাই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১০

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১২

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৩

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৪

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৫

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৭

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৮

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৯

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২০
X