কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:৪৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে চাপাতিসহ চার ছিনতাইকারি গ্রেপ্তার

গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার চার আসামি। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ও চাঁনমিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চাপাতিসহ ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ইয়াসিন আরাফাত (১৮), মো.রামীম হোসেন (২০), মো. রাব্বি (২০), মো. বিল্লাল হোসেন (২০)। এ সময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান বলেন, মোহাম্মদপুরে ছিনতাই বিরোধী অভিযানে ঢাকা উদ্যান হাউজিং ও চাঁনমিয়া হাউজিং এলাকা থেকে চার ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়। তারা এলাকায় চিহ্নিত ছিনতাইকারি হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, আসামিরা রাতের আধাঁরে নির্জন এলাকায় ওঁৎ পেতে থাকে। কোনো পথচারীকে একা হাঁটতে দেখলেই তারা অস্ত্রের মুখে ঘিরে ধরে সর্বস্ব ছিনিয়ে নিত।

অভিযানে অংশ নেওয়া মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান বলেন, আসামিরা চিহ্নিত ছিনতাইকারি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। চাপাতিসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X