কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:০৫ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মিরনজিল্লা পল্লিতে উচ্ছেদ চালালে আত্মাহুতির হুমকি

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন মিরনজিল্লা পল্লির বাসিন্দারা। ছবি : কালবেলা
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন মিরনজিল্লা পল্লির বাসিন্দারা। ছবি : কালবেলা

রাজধানীর বংশালে মিরনজিল্লা পল্লির মানুষদের পুনর্বাসন না করে ফের উচ্ছেদের চেষ্টা হলে আত্মাহুতির হুমকি দিয়েছেন সেখানে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষ।

বুধবার (১৯ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশ থেকে এ হুমকি দেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ সিটি করপোরেশন স্থানীয় কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ৪০০ বছরের পুরোনো বসতি ভেঙে দিয়ে পরিকল্পিতভাবে হরিজন সম্প্রদায়ের চার হাজারের বেশি মানুষকে উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে।

স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেন, হরিজনদের উচ্ছেদের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। পল্লি উচ্ছেদ করে এখানে মার্কেট ও কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে পেট ভরবে স্থানীয় কিছু মানুষের। দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ভুল বুঝিয়ে তাদের উচ্ছেদ প্রক্রিয়া উচ্ছেদ চূড়ান্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ পরিস্থিতিতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি আমাদের রক্ষা করুণ। আমাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা এই কলোনি। উচ্ছেদ করলে আমরা কোথায় যাব।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কৃষ্ণা লাল, প্রান্ত বাসফোর, অমর সেন হেলা, বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ইশ্বর লাল, মিনু রানী প্রমুখ।

সন্ধ্যায় উচ্ছেদের প্রতিবাদে মিরনজিল্লা পল্লিতে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের পক্ষ থেকে স্বারকলিপি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X