কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রইল শুভ কামনা : নিপুণ

চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি : কালবেলা
চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি : কালবেলা

দৈনিক কালবেলার ১ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি বলেন, কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রইল অনেক শুভ কামনা।

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘কালবেলার জন্য রইল অনেক অনেক শুভ কামনা। কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্পী সমিতির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, কারণ কালবেলা সবসময় শিল্পীদের অনেক সংবাদ প্রকাশ করে থাকে। আমি আশা করব কালবেলা এভাবেই আমাদের পাশে থাকবে।’

কোভিড পরবর্তী দুনিয়ায় অর্থনৈতিক টানাপড়েন বিশ্বের অনেক প্রভাবশালী সংবাদ পত্রিকা টিকে থাকার লড়াইয়ে। ডিজিটাল মিডিয়ার হাতছানি। এমন পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা।

অচলায়তন ভাঙার দীপ্ত শপথে আঁধার পেরিয়ে স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকার আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর- তা যেন ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা পত্রিকার প্রতিটি পাতাজুড়ে।

ছাপা পত্রিকার পাশাপাশি দেশে ডিজিটাল মিডিয়ায় সাড়া ফেলে দেয় কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়া। নেট দুনিয়ায় পাঠক ও দর্শকের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে কালবেলা। সামাজিক মাধ্যমে মাত্র ৬ মাসে দেশের সব পত্রিকাকে পেছনে শীর্ষে কালবেলা।

পত্রিকার মাল্টিমিডিয়া তো বটেই অনেক টেলিভিশনকে পেছনে ফেলে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে কালবেলা। প্রতিদিন প্রায় ৩ কোটি বার কালবেলার ভিডিও দেখছেন দর্শকরা। অনলাইনে কালবেলার খবর পড়ছে দৈনিক প্রায় ২০ লাখ পাঠক। প্রিন্ট ভার্সন প্রতিদিন পড়েন প্রায় ৪০ লাখ পাঠক। সব মিলিয়ে দৈনিক কালবেলার সঙ্গে রয়েছেন প্রায় আড়াই কোটি পাঠক-দর্শক। মাসে প্রায় ১০০ কোটি পাঠক-দর্শকের ভালোবাসায় সিক্ত কালবেলা।

নিত্যনতুন সংবাদ এবং দারুণ উপস্থাপনায় ভিডিও সংবাদেও আছে নতুনত্ব। এসব অর্জনের পেছনে নিরলস কাজ করে চলেছে একঝাঁক তরুণ অদম্য সংবাদকর্মী।

প্রথম সংখ্যা থেকেই বাজিমাত করে আসছে দৈনিক কালবেলা। মাত্র ৩৬৫ দিনে বহু সংবাদের কারণে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পত্রিকাটি। মার্কিন নিষেধাজ্ঞার তথ্য থেকে শুরু করে বহু দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে কালবেলার অনুসন্ধানে। রিপোর্টার, সাব-এডিটর, এডিটর, কয়েকটি হাত ঘুরে একেকটি সংবাদ পরিণত হয় দেশ সেরা প্রতিবেদনে। তাই এই অল্প দিনের যাত্রায় কালবেলা পৌঁছে গেছে জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। মানুষের আস্থা এবং ভালোবাসায় প্রতিনিয়ত পত্রিকাটি লড়াই করছে কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X