সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার নবযাত্রার বর্ষপূর্তি উদ্‌যাপন

সৌদি আরবে কালবেলার নবযাত্রার বর্ষপূর্তি উদ্‌যাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা
সৌদি আরবে কালবেলার নবযাত্রার বর্ষপূর্তি উদ্‌যাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা

সৌদি আরবে কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সৌদির স্থানীয় সময় রাত ১০টার দিকে মক্কার এশিয়ান পলিক্লিনিকের অডিটোরিয়ামের হলরুমে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

কালবেলার সৌদি আরব প্রতিনিধি কামাল পারভেজ অভির সভাপতিত্বে ও জিটিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব-বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলা উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য কাশেদুর রহমান, এশিয়ান পলি ক্লিনিকের ভাইস প্রেসিডেন্ট সরফু উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাঈদ টাঙ্গাল, জনসংযোগ অফিসার সাফায়াত হোসেন, প্রবীণ রাজনীতিবিদ কাজী রফিক, সৌদি আরব ফটিকছড়ি প্রবাসী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হাসান, এটিএন বাংলার সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির, হাসান আমিন, রিদুয়ানুল হক, আল আমিন, মোরশেদ নিবিল, এশিয়ান পলি ক্লিনিকের মোহাম্মদ এনামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

এতে বক্তারা বলেন, সাফল্যের একটি বছর পার করল দৈনিক কালবেলা। প্রকাশের পর খুব দ্রুত দেশ ও প্রবাসের মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে সংবাদমাধ্যমটি। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা ধরে রেখে সংবাদ প্রকাশের জন্য কালবেলার দায়িত্বশীলদের প্রশংসা করেন তারা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১১

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১২

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৩

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৪

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৫

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৬

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৭

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৮

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৯

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

২০
X