মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার

দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা কামরুল আলম। ছবি : সংগৃহীত
দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা কামরুল আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় মো. কামরুল আলম নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

নিহত কামরুল উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক এলাকার মো. খোরশেদ আলমের পুত্র এবং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন কামরুল আলম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি এসি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটি সড়কের বাইরে পড়ে যায়। তখন বাসের নিচে চাপা পড়ে কামরুল নিহত হন এবং বাসে থাকা ১০ যাত্রী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কামরুল আলম মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। আমরা মিরসরাই বিএনপি শোকাহত। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। এলাকাবাসীর সহায়তায় বাসে থাকা পাঁচ যাত্রীকে আহত অবস্থায় এবং এক পথচারীকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, নিহতের লাশ তার স্বজনরা নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় আহত কামরুল আলমকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X