বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যৌন হয়রানির অভিযোগে কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

গ্রেপ্তার কম্পিউটার ল্যাব অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎ। ছবি : কালবেলা
গ্রেপ্তার কম্পিউটার ল্যাব অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎ। ছবি : কালবেলা

চট্টগ্রামের বোয়াখালীর কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সবুজ চক্রবর্তী অভিজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

সবুজ চক্রবর্তী অভিজিৎ পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের বাসিন্দা। তিনি কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্ত কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে ২০২১ সালে যোগদান করেন।

মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সবুজ চক্রবর্তী এ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গত ৯ জুলাই সবুজের কোচিং সেন্টারের চার ছাত্রী এ নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি জানাজানি হয় এলাকায়।

জানা গেছে, সবুজ বিদ্যালয়ে কর্মরত থাকার সুবাদে বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ক্যানভাস নামে একটি কোচিং সেন্টার খোলেন সবুজ। এছাড়া এর অদূরে চৌধুরী হাট এলাকায় বাসা ভাড়া নিয়ে একা থাকার সুবাধে কোচিংয়ের নামে তার সঙ্গে ছাত্রীদের শারীরিক সম্পর্কে বাধ্য করতেন। যদিও তিনি বিবাহিত বলে জানা গেছে।

ছাত্রীরা অভিযোগ দেওয়ার কথা জানতে পেরে সবুজ ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তবে তিনি গত বুধবার (১০ জুলাই) বিদ্যালয়ে উপস্থিত ছিলেন বলে হাজিরা খাতায় স্বাক্ষর দেখে জানা গেছে।

ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে সবুজের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি সবুজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X