লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

নগর উন্নয়নের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। ছবি : কালবেলা
ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দের রাস্তা (সিসি) নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে নতুন খোয়া ব্যবহার করার কথা থাকলেও ঠিকাদার তা করছেনে না। বেশি লাভের আশায় পুরনো সলিং রাস্তার ইটই খোয়া হিসেবে ব্যবহার করছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া এলাকার জবেদ উল্যা তপদার বাড়িতে গেলে স্থানীয়রা এ অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তপদার বাড়ির ১০৫ মিটার সিসি ঢালাইয়ের রাস্তার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান জম জম এন্টারপ্রাইজ পেয়েছে। তবে কাজটি করাচ্ছেন নুরউদ্দিন শিপলু ভাট নামে এক ঠিকাদার। তিনি রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের ভাই।

তপদার বাড়ির বাসিন্দা মো. সোহাগ বলেন, আমরা শুনেছি পুরনো ইটগুলো পরিষ্কার করে রাস্তায় বিছিয়ে তার ওপর বালু ও নতুন খোয়া দিয়ে ঢালাই দেওয়া হবে। পরে রড বিছিয়ে পাথরের কংক্রিটের সিসি ঢালাই হবে। কিন্তু ঠিকাদারের লোকজন পুরনো রাস্তার ইট উত্তোলন করে খোয়া বানিয়েছে। ওই খোয়া রাস্তার কাজে ব্যবহার করছে।

কাজ তদারকির দায়িত্বে থাকা রায়পুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের সাগর জানান, ১০৫ মিটার সিসি রাস্তার কাজটি নগর উন্নয়ন প্রকল্পের অধীনে। এর জন্য প্রায় ১৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ কাজে পুরনো রাস্তার ইট ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়ে যাবে। রাস্তায় প্রথমে বালু ফেলে সমান্তরাল করা হবে। পরে ইটের খোয়া ফেলে ঢালাই। এরপর রড বিছিয়ে পাথরের কংক্রিটের ঢালাই দেওয়া হবে।

প্রকৌশলী সাগর বলেন, রাস্তা থেকে পুরনো ইট উঠিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনাস্থলেই খোয়া করেছেন। সেখান থেকে খোয়াগুলো সরিয়ে ফেলা হবে। ওই খোয়া রাস্তাটিতে ব্যবহার করা যাবে না। ঠিকাদার তা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। খোয়াগুলো এখন ঠিকাদারের।

ঠিকাদার নুরউদ্দিন শিপলু ভাট বলেন, ৫টি বাড়ির রাস্তার ৫৯ লাখ টাকার একটি প্রকল্পের জম জম এন্টারপ্রাইজ থেকে কিনে নিয়েছে। এরমধ্যে তপদার বাড়িও রয়েছে। ওই বাড়ির পুরনো রাস্তার ইট দিয়ে সেখানে খোয়া করা হয়েছে। সেগুলো আমি নিয়ে আসব। নিয়ম অনুযায়ী কাজ শেষ করা হবে। বাড়ির লোকজনের বুঝতে ভুল হয়েছে, এজন্য অভিযোগটি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X