চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির শীর্ষ তিন নেতার বাড়িতে হামলার অভিযোগ

বাঁ থেকে- আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন ও এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন ও এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মাহনগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে, এসব হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছেন বিএনপি নেতারা।

শনিবার (৩ আগস্ট) রাতে মেহেদি বাগ, বাদশা মিয়া সড়ক এবং পাঁচলাইশ থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন মেহেদিবাগ এলাকায়, ডা. শাহাদাতের বাসভবন বাদশা মিয়া সড়ক এবং এরশাদ উল্লাহর বাসভবন পাঁচলাইশ আবাসিক এলাকায়।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী কালবেলাকে বলেন, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। শাহাদাতের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসার সামনে দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ কালবেলাকে বলেন, বিএনপি নেতাদের বাসায় হামলার বিষয়টি আমিও শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে।

এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X