সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ১২

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় সমুদ্র উপকূলে অবস্থিত এস এন করপোরেশন শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা আশঙ্কাজন।

আহত ১২ জনের মধ্যে ৮ জনের নাম পাওয়া যায়। তারা হলেন, জাহাঙ্গীর (৪৮), আহমেদ উল্লাহ (৩৮), কাশেম (৩৯), শাওন (২০), আলামিন (২৩), কলিমুল (২১), হাবিব (৩৬), বাহার (২৭), এই ইয়ার্ডটি বিশিষ্ট শিল্পপতি শওকত আলী চৌধুরীর।

এস এন করপোরেশনের ম্যানেজার এডমিন ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্খিত। আহতদের সু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন।

স্থানীয়রা বলেন, বেলা সড়ে ১১টার দিকে বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। স্থানীয় কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না ইয়ার্ড মালিকপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১০

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১১

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১২

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৩

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৪

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৫

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৬

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৭

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৮

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

২০
X