চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘গান গেয়ে গেয়ে’ যুবককে বেঁধে মারেন তরুণরা, গ্রেপ্তার ৩

খুঁটিতে বেঁধে যুবককে মারধর করছে একদল তরুণ। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
খুঁটিতে বেঁধে যুবককে মারধর করছে একদল তরুণ। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ আগস্ট ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে ঘণ্টার পর ঘণ্টা শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। পরে তার লাশ বদনা শাহ মাজারের কাছে ফেলে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরহাদ আহমেদ চৌধুরী (৪২) এবং আনিসুর রহমান ইফাত (১৯)। ফরহাদ আহমেদ হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন।

সিএমপি সদর দপ্তরে এডিসি (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ সংবাদ সম্মেলনে বলেন, গত ১৩ আগস্ট শিক্ষার্থীরা যখন নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, তখন ফরহাদ ও তার দল ষোলশহর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 'চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ' নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় ১২০ জন। ট্রাফিক নিয়ন্ত্রণের সময় তারা মোবাইল ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে আটক করে। তারা তার হাত খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন শুরু করে। তারা গ্রুপে তার ছবিও পোস্ট করে, অন্য সদস্যদের এসে নির্যাতনে যোগ দিতে বলে।

প্রায় ২০ জন এই ঘটনায় অংশ নেয়। একপর্যায়ে শাহাদাত ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। দলটি পরে প্রমাণ নষ্ট করতে বদনা শাহ মাজারের কাছে লাশ ফেলে দেয়।

বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X