চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিইউজের নিন্দা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) লোগো। ছবি : কালবেলা
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) লোগো। ছবি : কালবেলা

চট্টগ্রামের ছয়জন সাংবাদিককে মিথ্যা মামলার আসামি করায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহারের দাবি জানায় সংগঠনের নেতারা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সম্প্রতি সিএমপির কোতোয়ালি থানায় তাফহিমুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি একটি মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় ছয়জন পেশাদার সাংবাদিকের নামও জুড়ে দেওয়া হয়েছে।

তারা হলেন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও বিএফইউজের সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভোরের কাগজের ব্যুরো প্রধান সমরেশ বৈদ্য, কালবেলার ব্যুরো প্রধান ও সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া, সময় টিভির রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস ও নিউজ টুয়েন্টি ফোরের রিপোর্টার নয়ন বড়ুয়া জয়।

সিইউজে নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর যে অশুভ প্রবণতা শুরু হয়েছে- এটি তারই অংশ।

তারা বলেন, কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির মাধ্যমে সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে, পেশাগত কোন ধরনের অভিযোগ ছাড়া বিভিন্ন থানায় রাজনৈতিক ব্যক্তিদের বিরূদ্ধে দায়ের করা মামলায় সাংবাদিকদের নামও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত নগরীর দুইটি থানা ও আদালতে দায়ের করা ৪টি মামলায় আসামির তালিকায় ৩২ জন সাংবাদিকের নাম জড়িয়ে দেওয়া হয়েছে।

নেতারা বলেন, কারো বিরূদ্ধে যদি কোন অপরাধের অকাট্য প্রমাণ থাকে তার ব্যাপারে ভুক্তভোগী সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারে। কিন্তু ঢালাও অভিযোগে এ ধরনের একের পর এক মামলায় আসামি করার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। নেতারা অবিলম্বে সাংবাদিকদের এ ধরনের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি থেকে রেহাই দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X