চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

আটককৃত ৬ ডাকাত সদস্য। ছবি : কালবেলা
আটককৃত ৬ ডাকাত সদস্য। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাগরপাড়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এক রাউন্ড গুলিসহ ছুরি-চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড (চট্টগ্রাম) দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম উল হক বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া সাগরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সদস্যরা কুখ্যাত জলদস্যু গ্রুপ রাশেদ-গিয়াস দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে কোস্ট গার্ড।

গ্রেপ্তারকৃতরা হলো- তৌহিদুল ইসলাম আকাশ (২২), মো. মনির উদ্দিন (২৩), মো. রুবেল (৩২), মো. ফারুক (২২), মো. সোহেল (২৫), মো. জাহিদ (২৫)। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে ডাকাতি উদ্দেশ্যে রাতে পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় অস্থান করছে একটি ডাকাত দল। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি অগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরে এই দলটি লাইটারেজ জাহাজ ও বিভিন্ন ফিশিং ট্রলারে ডাকাতি করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X