চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে চুরি হওয়া কেমিক্যাল ফৌজদারহাটে উদ্ধার

উদ্ধার হওয়া কেমিক্যাল। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া কেমিক্যাল। ছবি : কালবেলা

চট্টগ্রাম থেকে চুরি হওয়া সোয়া ১৭ লাখ টাকার কেমিক্যাল সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন নগর পুলিশ সুপার (এডিসি পিআর) মো. তারেক আজিজ।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে ফৌজদারহাট এলাকা থেকে কেমিক্যাল ভর্তি ড্রামগুলো উদ্ধার করে ইপিজেড থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইপিজেড থানার লেবার কলোনির ওভারফ্লো ইয়ার্ড থেকে মালামালসহ ৮টি ট্রাক যার প্রত্যেকটি গাড়িতে ৪০ (চল্লিশ) ড্রাম লোড করে বরিশালের কোতোয়ালি থানার রূপাতলী অপসোনিন ফার্মা লি. ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা করে। গাড়িগুলো রওয়ানা দেওয়ার পর প্রত্যেক গাড়ির ড্রাইভার এবং মালিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করলেও একটি ট্রাকের মালিক ও চালক এলোমেলো কথাবার্তা বলতে থাকে এবং একপর্যায়ে গাড়িতে কিছুটা সমস্যা পরিলক্ষিত হয় বলে নির্ধারিত ভাড়া থেকে কিছু টাকা প্রদান করার জন্য বলেন।

গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টায় বরিশালের কোতোয়ালি থানাধীন রূপাতলী থেকে বাদীর ম্যানেজার মো. মাকসুদ মোবাইল ফোনে ভুক্তভোগী জানান, ওই ট্রাকটি গন্তব্যে পৌঁছায়নি এবং গাড়ির মালিক ও চালকের মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মো. সালাউদ্দিন (৪৫) ইপিজেড থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।

পুলিশ সুপার মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে অপসোনিন ফার্মা লিমিটেডের চোরাই যাওয়া ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। বাজার মূল্য আনুমানিক ১৭ লাখ ২৫ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X