চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহপ্রদর্শনী সম্পাদক দৈনিক কালবেলার সুমন

দৈনিক কালবেলার ফটো সাংবাদিক মোহাম্মদ সুমন। ছবি : কালবেলা
দৈনিক কালবেলার ফটো সাংবাদিক মোহাম্মদ সুমন। ছবি : কালবেলা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রামের কার্যনির্বাহী কমিটির সহপ্রদর্শনী সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ফটো সাংবাদিক মোহাম্মদ সুমন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নেরও সদস্য।

বৃহস্পতিবার (৩ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ ও গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মঞ্জু।

এ সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক পূর্বকোণের মিয়া আলতাফ।

আরও পড়ুন : জাবি সাংবাদিক সমিতির সভাপতি উজ্জল, সম্পাদক ইমরান প্রেস ক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের উপদেষ্টা সাংবাদিক মনজুর কাদের মঞ্জুর সভাপতিত্বে এবং সংগঠনের সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সাধারণ সভার শুরুতে সংগঠনের সদস্যরা নিজেদের মতামত ব্যক্ত করেন।

সভায় বার্ষিক প্রতিবেদন পেশসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের কাজকে আরও গতিশীল করা, সভাসমূহ নিয়মিত আয়োজন ও সদস্যদের মান উন্নয়নে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

২০০২৩-২৪ সেশনের জন্য অপর নির্বাচিতরা হলেন সহসভাপতি দৈনিক সমকালের ফটো সাংবাদিক মোহাম্মদ রাশেদ, যুগ্ম সম্পাদক ফটো সাংবাদিক গোলাম মর্তুজা আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক কর্ণফুলীর ফটো সাংবাদিক মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার ফটো সাংবাদিক হেলাল সিকদার, সহঅর্থসম্পাদক দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সাইদুল আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নয়া দিগন্তের ফটো সাংবাদিক আখতার হোসাইন, সহপ্রচার সম্পাদক ফটো সাংবাদিক ইব্রাহীম মুরাদ, অফিস সম্পাদক দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক এম হায়দার আলী, প্রদর্শনী সম্পাদক দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড-এর ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন ঝন্টু, নির্বাহী সদস্য পদে দৈনিক দেশ রূপান্তরের ফটো সাংবাদিক আকমল হোসেন, দৈনিক নয়াবাংলার ফটো সাংবাদিক এম এ হান্নান কাজল, দৈনিক বণিক বার্তার ফটো সাংবাদিক আজিম অনন।

সভায় আরও বক্তব্য রাখেন ফটো সাংবাদিক মোরশেদ আলম, দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিএনএ নিউজের ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া, দৈনিক দেশ বর্তমানের ফটো সাংবাদিক মো. হানিফ, দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক জায়েদ তালুকদার, চট্টলার খবরের ফটো সাংবাদিক ফয়সল এলাহী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X