মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে গান গাওয়া দুজনের জামিন

চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে ইসলামি গান গাওয়ার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে ইসলামি গান গাওয়ার একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে ইসলামি গান গেয়ে গ্রেপ্তার হওয়া দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ আদেশ দেন।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

জামিন পাওয়া দুজন হলেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম ও নুরুল ইসলাম। তারা দুজনই শিক্ষক।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির কালবেলাকে বলেন, ‘পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের অভিযোগে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে করা মামলায় আজ আদালতে জামিন শুনানি ছিল। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।’

আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুল আলম বলেন, ‘মামলায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা পূজা কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে গিয়েছিলেন। তাদের নাম ঘোষণা করার পর তারা মঞ্চে ওঠেন। এমন নয়, তারা জোর করে মঞ্চে উঠে গান করেছেন। গান পরিবেশনের পর তাদের ধন্যবাদও দেওয়া হয়। জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।’

গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আন্দরকিল্লার জেএম সেন হলে পূজামণ্ডপের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ইসলামি সংগীত পরিবেশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই মণ্ডপে সংগীত পরিবেশন করতে যায়।

গত ১১ অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে মামলাটি করেন। এতে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা, মামুনসহ সাতজনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X