চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা সুমন। ছবি : কালবেলা
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা সুমন। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী গ্রেপ্তার করা হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইন এলাকা থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

পুলিশের উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ইন্ধনদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হত্যার উদ্দেশে হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মোল্লা স্টোরের ওসমান নামের এক ব্যবসায়ীর ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার হাজারী গলিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর এসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর ১২ সদস্য। ওই রাতেই হাজারী গলিতে যৌথবাহিনীর অভিযানে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়শ জনকে আসামি করে মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X