চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৯:২১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসকের কাছে বন্যার্তদের জন্য ত্রাণ হস্তান্তর করলেন ফারাজ করিম চৌধুরী

চট্টগ্রামের জেলা প্রশাসকের নিকট ত্রাণসামগ্রী হস্তান্তর করেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রামের জেলা প্রশাসকের নিকট ত্রাণসামগ্রী হস্তান্তর করেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। ছবি : কালবেলা

গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট ত্রাণসামগ্রী হস্তান্তর করেন তিনি।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ফারাজ করিম চৌধুরী। এরপর সাথে সাথে চট্টগ্রাম শহরের নতুন চাক্তাই ভেড়া মার্কেটের পাশে ইসহাক অ্যান্ড ব্রাদার্সের সামনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় করে প্যাকেটিং করার কার্যক্রম শুরু হলে গভীর রাত পর্যন্ত জেগে সরাসরি তত্ত্বাবধান করেন তিনি। তার আহবানে এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রেরিত এসব ত্রাণসামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, মোমবাতি, চিনি, বিস্কুট, দিয়াশলাই, মিনারেল ওয়াটারসহ আনুষঙ্গিক সামগ্রী রয়েছে।

চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান কালবেলাকে বলেন, তরুণ ফারাজ করিম চৌধুরী যে উদ্যোগ নিয়েছেন এ সময়ের জন্য খুবই ভালো এবং প্রসংশনীয়। এ সময়ে এমন কাজে এগিয়ে এসেছেন সাধারণ মানুষের মাঝে সত্যিই প্রসংশনীয়। তাছাড়া এস আলম গ্রুপও প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। আশা করছি এমন আরও উদ্যোগী তরুণরা এগিয়ে আসবেন।

তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী বলেন, দেশের দুর্যোগে রাজনৈতিক চিন্তা না করে দলমত নির্বিশেষে সমাজসেবা করা প্রয়োজন বলে মনে করি।

চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১০

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১১

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৫

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৬

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৭

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৮

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৯

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

২০
X