চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে বাড়তি নিরাপত্তা। ছবি : কালবেলা
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে বাড়তি নিরাপত্তা। ছবি : কালবেলা

চট্টগ্রামে খুলশী থানা এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগরতলায় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে এসব অফিসে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে আশপাশের এলাকায়ও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশীর ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেটের ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ দেখা গেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও ন্যক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টার কেন্দ্রিক স্বাভাবিকের তুলনায় সোমবার বিকেলে থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সহকারী হাইকমিশনার ও ভিসা সেন্টারের সামনে ও এর আশপাশ এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা সব তদারকি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X