চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রামের ইপিজেডের ছয়তলা একটি ভবনের চারতলায় একটি কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কেইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিক পর্যায়ে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।

স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ৫ মিনিটের মধ্যে প্রায় ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রায় আধা ঘণ্টায় কোনো ফলাফল দেখা যায়নি। উল্টো আগুনের তীব্রতা আরও বাড়তে দেখা যায়। পরে আরও দুইটা ইউনিট ঘটনাস্থলে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, সিইপিজেড, কেইপিজেড, বন্দর, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ৮টা ১০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X