কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বিমানবন্দর

৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ মোহাম্মদ সোহেল নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই যাত্রীকে আটক করা হয় বলে কালবেলাকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

আটক হওয়া মো. সোহেল চট্টগ্রামের পটিয়া থানার বাসিন্দা। তিনি রাত সোয়া ৮টায় এরাবিয়ার ফ্লাইটে শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এনএসআই সোহেলকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করে। পরে এনএসআইর সুপারিশে আইনগত প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে শুল্ক গোয়েন্দারা মানি লন্ডারিং আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমান বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোহেলের কাছ থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ২৯ টাকা দরে ৩৯ লাখ ৬৮ হাজার ৬৫০টাকা, ৮ হাজার ৩৫০ ইউএস ডলার (প্রতি ডলার ১০৮ দশমিক ৫০ টাকা দরে ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা, ৬১৮ ওমানি রিয়াল (প্রতি ওমানি রিয়াল ২৭০ টাকা দরে ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা), ৪০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ২৭ দশমিক ৪০ টাকা দরে ১০ হাজার ৯৬০ টাকা, ২০০ ইউরো (প্রতি ইউরো ১২০ টাকা দরে ২৪ হাজার টাকা) উদ্ধার ও আটক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X