চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সহিংসতা : বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ-জামায়াত সংঘর্ষ। ছবি : কালবেলা
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ-জামায়াত সংঘর্ষ। ছবি : কালবেলা

ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুল আরেফিন এই আদেশ দেন।

আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরহাদ হোসেন, বায়েজিদ বোস্তামী থানা জামায়াতের সাবেক আমির ঈসমাইল হোসেন সিরাজী, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, সাধারণ সম্পাদক মামুন আলম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেনসহ প্রমুখ। আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৪ অক্টোবর রাতে শেরশাহ টেক্সটাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে বিএনপি-জামায়াত। এই ঘটনায় নগরের বায়েজিদ বোস্তামী থানায় ৪৪ জনকে আসামি করে মামলা দায়ের করলেও তদন্ত শেষে ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১০

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৩

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৪

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৫

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৬

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৭

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

২০
X