মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি : মীর হেলাল 

চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতারে বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতারে বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

সরকার গঠন করলে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।

রোববার (১৭ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণের দল হিসেবে সবসময় আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করি। এরপরও রাজনীতি করতে গিয়ে আমাদের অনেক ভুলত্রুটি থাকতে পারে। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাবো আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করব।

মীর হেলাল আরও বলেন, আমরা মানুষের মতপ্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

এসময় চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X