চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে দেশ : আমীর খসরু

চট্টগ্রাম ক্লাবে ইফতার মাহফিলে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
চট্টগ্রাম ক্লাবে ইফতার মাহফিলে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিটি দিন গণতন্ত্র ছাড়া অতিবাহিত হচ্ছে দেশ। দয়া করে গণতন্ত্র ফিরিয়ে দিন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। সংস্কার যেটা বলছেন, এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত সরকার যাবতীয় সংস্কার করবে।

শুক্রবার (২৮ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় আমীর খসরু বলেন, এখন অনেককে শেখ হাসিনার সুরে কথা বলতে দেখছি। শেখ হাসিনা বলতেন, ‘আমরা উন্নয়ন করছি। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। নির্বাচন কেন দরকার?’ অন্তর্বর্তী সরকারও বলতে শুরু করেছে, ‘আমরা সংস্কার করছি। অর্থনৈতিক উন্নয়ন করছি।’ আমরা আপনাদের বলছি- ‘স্যরি। সংস্কার আপনাদের কাজ না। আপনাদের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা।’

সাংবাদিকদের উদ্দেশে আমীর খসরু বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের অভিযোগ ছিল আমি ঢাকায় বেশি সময় দেই। এজন্য আমি ঠিক করেছি আজকে কোনো ফরমাল প্রোগ্রাম করব না। আমি চট্টগ্রাম চেম্বারের সভাপতি থাকা অবস্থা থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অন্তত ৪০ বছরের।

তিনি বলেন, রাজনীতিবিদ এবং সাংবাদিকদের পাশাপাশি চলতে হয়। একটি অপরটিকে ছাড়া যথাযথভাবে কার্যসিদ্ধি হয় না। দীর্ঘ সময় পর একটি স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। রাজনীতিতে এখন বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১০

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১১

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১২

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১৩

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১৪

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১৫

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৬

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৭

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৮

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৯

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

২০
X