চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক ও স্থাপনা থেকে শেখ হাসিনা-রাসেলের নাম বাদ দিল চসিক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর একটি সড়ক ও স্থাপনা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট ভাই শেখ রাসেলের নাম বাদ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এছাড়া অন্য আরেকটি স্থাপনা থেকে শেখ রাসেলের নাম বাদ দিতে প্রস্তাবনা দিয়েছে সংস্থাটি।

বুধবার (০৯ এপ্রিল) রাতে সচিব মো. আশরাফুল আমিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিগত সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে সিটি করপোরেশনের সড়ক, ভবন ও স্থাপনার নামকরণ পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়। এরপর স্থাপনার বিদ্যমান নাম পরিবর্তন এবং নতুন নামকরণের বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয় সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত বিমানবন্দর সড়ক ও ভিআইপি সড়কের নাম ‘জননেত্রী শেখ হাসিনা’ পরিবর্তন করে ‘বিমানবন্দর সড়ক’ করা হয়েছে।

অন্যদিকে নগরীর আমবাগান এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্ককে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে শহীদ ওয়াসিম আকরাম পার্ক করা হয়েছে।

এছাড়া নগরীর উত্তর কাট্টলীতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করার জন্য প্রস্তাব করেছে সিটি করপোরেশন। স্টেডিয়ামের নামফলক খুলে ফেলা হয়েছে। বর্তমানে স্টেডিয়ামটির সংস্কার ও মেরামতকাজ চলছে। এই কাজ শেষ হলে নতুন নামকরণ করবে ক্রীড়া মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১০

ইসলামে পিতার সম্মান

১১

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১২

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৩

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১৪

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৫

সুখবর দিলেন সামান্থা

১৬

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৯

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

২০
X