মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা কারবারির কাছে মিলল পুলিশের স্টিকার-ব্যাগ-কেডস

ইয়াবা কারবারির কাছে মিলল পুলিশের স্টিকার-ব্যাগ-কেডস। ছবি : কালবেলা
ইয়াবা কারবারির কাছে মিলল পুলিশের স্টিকার-ব্যাগ-কেডস। ছবি : কালবেলা

চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহাদাৎ হোসেন ওরফে সাদ্দাম এবং হেলাল নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সিএমপির গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ এপ্রিল) নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ মোড় এবং কোতোয়ালি থানাধীন নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল ফোন, মাদক ও চোরাই পণ্য বিক্রির নগদ দুই লাখ ৪০ হাজার টাকা, সিএমপির ২৮টি মনোগ্রামযুক্ত স্টিকার, পুলিশ বাহিনীর সরবরাহ করা দুটি কাঁধ ব্যাগ এবং দুই জোড়া কেডস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হামজারবাগ মোড় থেকে ৫০০ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক হেলালকে নন্দনকাননের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ১৫টি মোবাইল সেট, দুই লাখ ৪০ হাজার টাকা, পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার, ব্যাগ, কেডস জব্দ করা হয়।

গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে আটটি এবং হেলালের বিরুদ্ধে আগের দুটি মামলা রয়েছে। তারা গাড়িতে পুলিশের স্টিকার, ব্যাগ, কেডস ব্যবহার করে মাদক পরিবহন করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X