এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
সীতাকুণ্ডে জালিয়াতি

কালবেলায় সংবাদ প্রকাশের পর গায়েবি ঋণ মুক্ত অর্ধশত গরিব

একশ টাকার নোটের বান্ডিল। ছবি : প্রতীকী
একশ টাকার নোটের বান্ডিল। ছবি : প্রতীকী

কালবেলায় সংবাদ প্রকাশের পর গায়েবি ঋণ থেকে মুক্তি মিলছে অর্ধশত অসহায় মানুষের। ফলে আনন্দের বন্যা বইছে চট্টগ্রামের সীতাকুণ্ড মান্দারিটোলার ভুক্তভোগী অর্ধশত অসহায় মানুষ ও স্থানীয়দের মাঝে।

ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে অর্ধ কোটি টাকার ঋণ। বাকি টাকাগুলো শর্তসাপেক্ষে খুব দ্রুত পরিশোধ করবে এই ঋণ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড আহম্মেদ রহমান।

এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের অর্ধশতাধিক অসহায় মানুষের নামে বাড়বকুণ্ড জনতা ব্যাংক শাখা থেকে ঋণ পরিশোধের জন্য নোটিশ আসে। তাতেই যেন ওই অসহায় মানুষদের মাথায় আকাশ ভেঙে পড়ে।

এমন তথ্য পেয়ে অনুসন্ধানে নামে কালবেলা প্রতিবেদক। পরে তথ্যউপাত্ত সংগ্রহ করে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ‘গরিবের ঘাড়ে কোটি টাকার গায়েবি ঋণ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় কালবেলায়। তাতেই টনক নড়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনতা ব্যাংক কর্মকর্তাদের।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকত মিয়াজি কালবেলাকে বলেন, কালবেলায় সংবাদ প্রকাশের পরে তদন্তসাপেক্ষে জানতে পারি, এই ঋণ জালিয়াতির সঙ্গে আহমেদুর রহমানসহ ব্যাংক কর্মকর্তা জড়িত। করোনা মহামারির সময় খুব গরিব কিছু লোককে টার্গেট করে বিভিন্ন প্রণোদনার কথা বলে বাড়বকুণ্ড ইউনিয়ন অবস্থিত জনতা ব্যাংকে প্রায় অর্ধশত অ্যাকাউন্ট খুলেন এবং প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে দুই থেকে তিনটি করে বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ নেন আহমেদুর রহমান। ইতোমধ্যে প্রায় অর্ধ কোটি টাকা ঋণ শোধ করা হয়েছে। বাকি টাকাগুলো খুব দ্রুত আহম্মেদ রহমান পরিশোধ করবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি মাসিক পর্যালোচনা সভায় উপস্থাপন করা হলেও এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। তারপরও যদি স্থানীয়রা আইনি সহায়তা চায়, তাহলে সর্বোচ্চ আইনের সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X