চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এক ঘণ্টা দেরিতে এইচএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চট্টগ্রামে প্রথম দিনের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। রোববার (২৭ আগস্ট) রুটিন অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এ বোর্ডে পরীক্ষা শুরু হয়েছে সকাল ১১টায়।

তবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পরও পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন তিনি। এতে বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত হবে না।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বোর্ডের অন্যান্য কেন্দ্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও মহানগরের ২৭টি এবং হাটহাজীর দুই কেন্দ্রে পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। আমাদের শঙ্কা ছিল জলাবদ্ধতাপ্রবণ এলাকায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছাতে পারে কি না, কিন্তু বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি পরীক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক আছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার রাত১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত নগরে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X