আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রামে ছাত্রদল নেতাদের বিক্ষোভ

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ শেষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক জোনাইদ, আজিম উদ্দিন,আরিফুল ইসলাম রনি, ইমরান হোসেন,গাজী রিফাত, কায়দুল ওয়াদুদ জিহান, আব্দুর রহিম মাহী, শাহরিয়ার চৌধুরী মহিম, রাকিব হামজা, ইয়াসিন আরাফাত ইমন, ইমন আহমেদসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, চাকরিজীবী, বিবাহিত, অছাত্র, ইয়াবা মামলার আসামি, নিষ্ক্রিয় ও সকল শ্রেণিপেশার মানুষ দিয়ে গঠিত এই কমিটি বাতিল করতে হবে।

এ সময় নেতারা অভিযোগ করে বলেন, বিএনপির হাইব্রিড নেতা এনামুল হক এনাম ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম মিলে টাকার বিনিময়ে এ কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মাধ্যমে ত্যাগী নেতাদের পরিকল্পিতভাবে বাদ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। অযোগ্য, অছাত্র ও সকল শ্রেণিপেশার মানুষ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। কমিটি বাতিলে তৃণমূলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে তালাও লাগিয়েছে। এই কমিটি বাতিল না করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X