চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় জামায়াত

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : কালবেলা
চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি : কালবেলা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার (৮ আগস্ট ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সংসদীয় আসন চট্টগ্রাম-১০ এর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দক্ষতা অর্জন ও জনসাধারণকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব আরোপ করে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশি শক্তি দ্বারা নির্বাচন পছন্দ করে না। ভোটকেন্দ্রে এজেন্ট না থাকলে অন্যরা ভোট নিয়ে চলে যাবে, তাই আপনাদের সচেতন হতে হবে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সদা সর্বদা সজাগ থাকবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত আছি।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শামসুজ্জামান হেলালীর বিজয় সুনিশ্চিত করতে সব জনশক্তিকে দৃঢ়ভাবে কাজ করতে হবে। ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমির ইমরানুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমানের সঞ্চালনায় তাসফিয়া জেপি কনভেনশন হলে উক্ত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ সংসদীয় আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদীয় আসনে চট্টগ্রাম-১০ আসনের সহকারী পরিচালক ও মহানগর কর্মপরিষদ সদস্য হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, মহানগরী জামায়াতের শূরা সদস্য, ডবলমুরিং থানা জামায়াতের আমির মো. ফারুকে আযম, চট্টগ্রাম ১০ সংসদীয় আসন সচিব পাহাড়তলী থানা আমির নুরুল আলম, ডবলমুরিং থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, ডবলমুরিং থানার কর্ম পরিষদ সদস্য মাসুদুল কবির, ডবলমুরিং থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন জিহাদ।

এছাড়া ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মামুনুর রশীদ, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মীর হোসেন, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X