বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে ছটফট করছিলেন ভারসাম্যহীন প্রসূতি নারী, অতঃপর...

ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করf ভারসাম্যহীন নারী ও তাকে সাহায্যকারীরা। ছবি : কালবেলা
ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করf ভারসাম্যহীন নারী ও তাকে সাহায্যকারীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ের ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করা এক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে পাঠিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানহাট মোড়ে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। এমন সময় কর্তব্যরত সিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি ও সার্জেন্ট জাহিদ এগিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানদার জানান, পুলিশ না থাকলে হয়তো মা ও শিশুর অবস্থা খারাপ হয়ে যেত ।

স্থানীয়রা ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ। তাদের মতে, দায়িত্ববোধ ও সহমর্মিতার এমন উদাহরণ সমাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সার্জেন্ট আব্দুল্লাহ আলমুজাহিদ জনি জানান, আমরা দেওয়ানহাট মোড়ে ডিউটি করছিলাম। হঠাৎ দেখি, এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছেন। তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, আমাদের কাজ শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, মানুষের সেবায় এগিয়ে আসা। এমন পরিস্থিতিতে মা ও নবজাতকের জীবন রক্ষা করাই ছিল আমাদের প্রথম লক্ষ্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী নিরাপদে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X